বাকেরগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক লীগ নেতা গুরুতর আহত

  সিনিয়র প্রতিনিধি

আপডেট: ২০২৪-০২-১০



বাকেরগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক লীগ নেতা গুরুতর আহত

বাকেরগঞ্জ প্রতিনিধি ( বরিশাল)

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের  বরিশাল পটুয়াখালী মহাসড়কের পাশে আনসার রোড বাজারে এ হামলার ঘটনা ঘটে (শুক্রবার  ০৯/০২ / ২৪)  উপজেলা কৃষক লীগ নেতা ভিকটিম মাসুদ হাওলাদার চা খাওয়ার উদ্দেশ্য আনসার রোডস্থ শহীদ হাওলাদারের দোকানে গিয়ে বসেন,  চা খেয়ে কিছুক্ষণ বসার পরে পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় একই ওয়ার্ডের বাসিন্দা বিএনপি নেতা মোঃ সালাউদ্দিন আহমেদ মন্টু হাওলাদার, ও  তার ভাই  আল মামুন হাওলাদার,ধারালো অস্ত্র দিয়ে  এলোপাথাড়ি ১০-১৫ টি আঘাত করে ভিকটিম মাসুদ হাওলাদার কে,  আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মাসুদ হাওলাদার,  আকর্ষিক হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায় হামলাকারী সালাউদ্দিন আহমেদ মন্টু ও তার ভাই আল মামুন হাওলাদার,  হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা মাসুদ হাওলাদার কে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক  তাকে আশংকাজনক অবস্থায় দেখে উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন, মাসুদ হাওলাদার বর্তমানে আশংকাজনক অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  রয়েছেন,  হামলার ঘটনায় সালাউদ্দিন আহমেদ মন্টু ও তার ভাই আল মামুন হাওলাদার এর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে, এ বিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান এ  হামলার ঘটনা আমরা মৌখিক ভাবে জানতে পেরেছি  , লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  এ হামলার ঘটনায় ভরপাশা ইউনিয়নে থমথমে অবস্থা বিরাজ করছে , হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মাসুদ হাওলাদার এর স্বজন ও এলাকাবাসী।