আপডেট: ২০২১-০২-১৬
নিরপেক্ষ সংবাদ ডেস্ক : পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মোতাহের হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানান কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এসময় আরো উপস্থিত ছিলেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, কোম্পানী সচিব মোস্তফা হেলাল কবির, ডিএমডি মোঃ নওশের আলী নাঈম ও আলমগীর ফিরোজ রানা সহ কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।
উল্লেখ্য, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সম্প্রতি ২২৯ তম বোর্ড সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ মোতাহার হোসেন কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৬১ সালে ১ নভেম্বর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সাহাপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ইতিপূর্বে তিনি অত্র কোম্পানীর ভাইস চেয়ারম্যান এবং পরবর্তী পর্যায়ে চেয়ারম্যান’র চলতি দায়িত্ব হিসাবেও দায়িত্ব পালন করে আসছিলেন।
তাছাড়াও তিনি ডাইটেক্স ইন্টারন্যাশনাল এর প্রোপাইটর, আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন এর ফাউন্ডার এবং উইন ইলেকট্রো ট্রেড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ( সংবাদ বিজ্ঞপ্তি)
© Copyright niropekkhasangbad.com
Developed By Muktodhara Technology Limited.