বাকেরগঞ্জে হিট স্ট্রোকে আওয়ামী লীগ নেতার মৃত্যু

  সিনিয়র প্রতিনিধি

আপডেট: ২০২৪-০৪-২৮



বাকেরগঞ্জে হিট স্ট্রোকে আওয়ামী লীগ নেতার মৃত্যু

মাসুদ সিকদার, বাকেরগঞ্জ প্রতিনিধি :
বাকেরগঞ্জের কলস কাঠিতে  রিয়াজ হাওলাদার নামে এক যুবকের হিট স্টোকে মৃত্যু হয়েছে  তিনি কলস কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আজ শনিবার (২৭এপ্রিল) দুপুর ২ টার দিকে বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠি বাজারে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায় সাবেক এমপি পারভিন তালুকদার  উপজেলা পরিষদ নির্বাচনে ছেলে  রাজিব তালুকদারের কাপ-পিরিস মার্কার সমর্থনে কলসকাঠি হাটে গন সংযোগ  আসলে,  হঠাৎ রিয়াজ অসুস্থ হয়ে পরেন, পরে তাকে নিয়ে বাকেরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন, ডাক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন অতিরিক্ত গরমে রিয়াজের মৃত্যু ঘটেছে। জানাজা শেষে রিয়াজকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।