বাকেরগঞ্জের নলুয়ায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধের উপর হামলা- থানায় অভিযোগ

  সিনিয়র প্রতিনিধি

আপডেট: ২০২৬-০৪-১১



বাকেরগঞ্জের নলুয়ায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধের উপর হামলা- থানায় অভিযোগ

বাকেরগঞ্জ (বরিশাল)প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের অতর্কিত হামলার শিকার হয়েছে মো. আ‍ঃ মতিন তালুকদার (৫৫) নামে এক বৃদ্ধকে। এ সময় হামলাকারী আল আমিন  মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায়  মতিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে।

আহত মতিন তালুকদার উপজেলার নলুয়া ইউনিয়নের উত্তর নলুয়া গ্রামের মৃত কালু তালুকদারের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উত্তর নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে।

এ ঘটনায় ভুক্তভোগি মতিন তালুকদার তিন  জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নলুয়া ইউনিয়নের উত্তর নলুয়া  গ্রামের মন্নান হাওলাদারের ছেলে,  আল আমিনের কাছে দুই বছর পূর্বের পাওনা ৫০ হাজার টাকা যথাক্রমে মতিন চাইলে তার পাওনা টাকা দিতে অস্বীকার করে। কেন টাকা দিবে না? এমন প্রশ্ন করলে তারা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগি মতিনের উপর অতর্কিত হামলা করে।

এ সময় আল আমিনের সহযোগী তার স্ত্রী লিজা বেগম ও পুত্র ফেরদৌস মিলে বৃদ্ধ মতিনকে বেধড়ক মারধর করে।
এসময়ে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদানের ব্যবস্থা করেন।

এ ঘটনায় প্রতিকার ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার বিকালে ভুক্তভোগি বৃদ্ধ মতিন তালুকদার বাকেরগঞ্জ
 থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।


 অভিযোগ, স্থানীয় সূত্রে জানা যায় আল আমিন হাওলাদার অসৎ, ঠক‌ ,বেজাহানী ও আইন-অমান্যকারী  শুক্রবার  সকালে উত্তর নলুয়া ফেরিঘাট বাজার এলাকায় বসে তার বিরুদ্ধে থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে বাদী মতিন তালুকদার গংদের, ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অকথ্য ভাষায় গালমন্দ করে ও তাদের জীবন নাশের হুমকি দেয়‌। এ ঘটনা কেন্দ্র করে স্থানীয়রা ক্ষোভে ফুঁসছে উঠেছেন। দীর্ঘদিন নিষিদ্ধ  আওয়ামী লীগের রাজনিতীর সাথে  জড়িত ছিলেন,  উত্তর ফেরিঘাট তার দোকানে বসেই  নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলে।

এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক আলামিনের একাধিক আত্মীয়-স্বজন ও এলাকাবাসী  ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত  সূত্র জানায়, গত কয়েক বছর আগে তার নিজের গর্ভধারিণী মাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, এ নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয়রা মিলে শালিসের মাধ্যমে তার মাকে বড়ো ভাই নজরুল হাওলাদারের কাছে রেখে,  অন্যত্র বাড়ি করে বসবাস করার জন্য শালিস সিদ্ধান্ত দিয়েছেন আল- আমিনকে ‌। এরপর থেকে আল- আমিন অন্যত্র বসবাস শুরু করেন। সেখানেও প্রতিবেশী আজিজ হাওলাদারের জমি দখল করে রাস্তা নির্মাণ করেন আল- আমিন, এঘটনায় আজিজ হাওলাদার প্রতিবাদ করায় তাকেও মারধর করেন।  জমি দখল ও মারধরের ঘটনায় ওই সময়ে বাকেরগঞ্জ থানায় তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। সে মাদক ব্যবসা থেকে শুরু বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত রয়েছে বলে জানান এলাকাবাসী।


এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা বলেন, হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।