ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ

  সিনিয়র প্রতিনিধি

আপডেট: ২০২৪-০২-০১



ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ

বাকেরগঞ্জ প্রতিনিধি বরিশাল।
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৫ং দুর্গাপাশা ইউনিয়নের ডি জি এল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রধান শিক্ষিকা সাজেদা সাজুকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মাসুদ রানার বিরুদ্ধে।

বুধবার ৩১ জানুয়ারি ডি জি এল মাধ্যমিক বিদ্যালয়ের সরেজমিনে গিয়ে এ তথ্য জানা গেছে। প্রধান শিক্ষিকা সাজেদা সাজুকে লাঞ্ছিত করার ঘটনায়
সম্প্রতি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির মো: হানিফ তালুকদারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন লাঞ্ছিতের শিকার ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

প্রধান শিক্ষিকা সাজেদা সাজু জানান, অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন ছাত্রলীগ নেতা মাসুদ খান রানা সহ জাহাঙ্গীর খান, এনায়েত খান, হাবিবুর রহমান খান, রুবেল মোল্লা, রাজীব খান, তুষার খানসহ অজ্ঞাতনামা ৮/১০ জন লোক কোন প্রকার অনুমতি ছাড়াই বিদ্যালয় এর মধ্যে প্রবেশ করে।
তখন মাসুদ খান রানা বিভিন্নভাবে আমাকে হুমকি দেয়। এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন কেন দেয়া হচ্ছে না এমন প্রশ্ন তুলে আমাকে লাঞ্ছিত করা হয়। এমনকি আমার মুঠো ফোনে ফোন করেও বিভিন্ন রকম হুমকি ধামকি অব্যাহত রয়েছে। বিদ্যালয়ের পাশে আমার বাড়িতে গভীর রাতেও ইট পাটকেল ছড়ো হয়।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা মাসুদ খান রানা বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। তিনি ওই বিদ্যালয়ে যাওয়ার বিষয়ে স্বীকার করে বলেন কমিটির বিষয়ে প্রধান শিক্ষিকার সাথে আমার কথা হয়েছে তবে লাঞ্ছিত করা হয়নি। এছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হানিফ তালুকদার ও প্রধান শিক্ষিকা সাজেদা সাজু নানা অনিয়মের সাথে জড়িত বলে তিনি জানান। এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হানিফ তালুকদারের বিরুদ্ধে কমিটি নিয়ে অনিয়ম করায় আদালতে একটি মামলা চলমান রয়েছে।