আপডেট: ২০২৪-০১-২৮
বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জে কলসকাঠীর আমিনপুর চরে ভূমিদস্যূ শামিম শরীফের নেতৃত্বে চলছে অবৈধ মাটি কাটার মহোৎসব। সূত্রে জানায়, কলসকাঠীর দক্ষিন সাদিস(আমিনপুর চর) থেকে হাবিব মাওলানার মাদ্রাসা পর্যন্ত খাস সরকারী সম্পত্তি যার বেশি ভাগই দুমকী থানাধীন আঙ্গারিয়া ইউনিয়নের ১ নং খতিয়ানের খাস সরকারী সম্পত্তি। দীর্ঘ ১০ বছর ধরে দক্ষিন সাদিস গ্রামের ভুলু শরীফের ছেলে শামিম শরীফ ও তার সন্ত্রাসী দলবল নিয়ে দুমকী থানাকে মোটা অংঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ করে মাটি কেটে কলসকাঠীর বিভিন্ন ইটভাটায় বিক্রয় করছে।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন প্রায় ৫০/৬০ টি ট্রলারে ও ভেকু মেশিন দিয়ে আমিনপুর চরে মাটি কেটে সরকারী খাস সম্পত্তি নদীর গর্ভে বিলিন করে কলসকাঠীটির ৬০/৭০টি ইটভাটায় নিয়ে বিক্রি করে। বিশাল খাস সরকারী সম্পত্তি রক্ষার জন্য সরকার বার বার পদক্ষেপ গ্রহন করেও ভূমিদস্যূদের হাত থেকে রক্ষা করতে পারছে না। প্রতি বছর আমিনপুর চর থেকে কোটি টাকার মাটি বিক্রি করছে বলে অভিযোগ এলাকাবাসীর। কে এই শামিম শরীফ ? কলসকাঠীর দক্ষিন সাদিস গ্রামের ভুলু শরীফের ছেলে শামিম শরীফ কয়েক বছর পূর্বে ছিল ভবঘুরে বিভিন্ন ইটভাটায় শ্রমিকের কাজ করত। হঠাৎ কাজ ছেড়ে মাটির দালালী শুরু করে মাটি কাটার দরবেশ সেজে যায়।
এরপরে তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। ঢাকা-বরিশালে গড়েছে বিশাল অট্রালিকা, উদ্বোধনের অপেক্ষায় রয়েছে নতুন ইটভাটার। আছে মাদকের বিশাল সিন্ডিকেট বিভিন্ন স্থান থেকে মাদক সরবারাহ করে তার বাহিনী দিয়ে বিভিন্ন স্থানে পাচার করে থাকে। উক্ত সরকারী খাস সম্পত্তি রক্ষার জন্য দুমকী উপজেলার নিবার্হী কর্মকর্তা,বাকেরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও পটুয়াখালী-বরিশাল জেলা প্রশাসকের সু-দৃষ্টি কামনা করছে এলাকাবাসী।
© Copyright niropekkhasangbad.com
Developed By Muktodhara Technology Limited.