কলসকাঠী কৃষিজীবী সমবায় সমিতির উদ্যোগে ১২৫ একর অনাবাদী ও পতিত জমিতে বোরো ধানের চাষ

 অনলাইন ডেস্ক

আপডেট: ২০২৩-০৫-০৬



কলসকাঠী কৃষিজীবী সমবায় সমিতির উদ্যোগে ১২৫ একর অনাবাদী ও পতিত জমিতে বোরো ধানের চাষ

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন কলসকাঠী ইউনিয়নে, কলসকাঠী কৃষিজীবী সমবায় সমিতি বোরো মৌসুমে নারাঙ্গল গ্রামে প্রায় ১২৫ একর অনাবাদী ও পতিত জমিতে বোরো ধান চাষ করে। এ উপলক্ষে গত ৪ মে বিকাল ৪ ঘটিকায় কলসকাঠী কৃষিজীবী সমবায় সমিতির বোরো ধানের মাঠ পরিদর্শন ও স্থানীয় চাষীদের সাথে মতবিনিময় করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: রুহুল আমিন তালুকদার। এসময় তাঁর সাথে ছিলেন অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চল মো: শওকত ওসমান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্র, বরিশাল ড. বিমল চন্দ্র কুন্ড, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিএডিসি চঞ্চল কুমার মিস্ত্রি, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল, মুরাদুল হাসান, উপ উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল, মুছা ইবনে সাঈদ, উপজেলা কৃষি অফিসার, বাকেরগঞ্জ সুনিতী কুমার সাহা, কৃষি সম্প্রসারন অফিসার, বাকেরগঞ্জ মো: তৌফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলসকাঠী কৃষিজীবী সমবায় সমিতির সভাপতি সহিদুল ইসলাম সাঈদ।