আপডেট: ২০২৩-০৩-১৯
নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলাধীন ৮ নং নলুয়া ইউনিয়নের আফালকাঠী জয়নাল আবেদিন মাধ্যমিক বিদ্যালয় এবং ৭৯ নং আফালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, অনুষ্ঠিত হলো ১৫ এবং ১৬ মার্চ,২০২৩খ্রি.।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব রাজিব আহম্মদ তালুকদার (পিয়াল) সিইও প্রিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন নলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান (মিরন), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: আনোয়ার হোসেন (পিকু) এবং ইঞ্জিনিয়ার মো: আফজাল হোসেন মল্লিক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মো: হামিদুজ্জামান (রিমন)। এ ছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ এবং ৮ নং নলুয়া ইউনিয়নের বিভিন্ন স্তরের জনগণ নিজস্ব প্রতিবেদক
© Copyright niropekkhasangbad.com
Developed By Muktodhara Technology Limited.