আপডেট: ২০২৬-০৭-৩০
নন লাইফ বীমা কোম্পানী রিপাবলিক ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান সাইফুল হক এর সভাপত্বিত্বে সোমবার (২৯জুন) সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২৫ সালের জন্য ১০.২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের ভার্চুয়াল ভোটে অনুমোদিত হয়।
সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উক্ত সভায় বিনিয়োগকারীগন রিপাবলিক ইন্স্যুরেন্স পিএলসি’র ২০২৫ সালের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন প্রশ্ন ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করেন। সভায় শেয়ারহোল্ডারের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপরে প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা।
উক্ত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। ভার্চুয়াল মাধ্যমে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব সজন কুমার বসাক।
ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ অর্থনৈতিক প্রতিকুল পরিবেশের মধ্যেও ব্যবসা বৃদ্ধি এবং নগদ লভ্যাংশ প্রদানসহ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে লভ্যাংশ আরো বৃদ্ধির প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন।
© Copyright niropekkhasangbad.com
Developed By Muktodhara Technology Limited.