আপডেট: ২০২৫-০৬-৩০
সিনিয়র প্রতিবেদক : পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী’র সভাপতিতে সোমবার (১০ জুন) সকাল ১১:৩০ সভাটি অনুষ্ঠিত হয়। বিনিয়োগ কারিগণের অংশগ্রহনে ২০২৪ সালের জন্য ১০ .৫০শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
ভার্চুয়াল সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যবৃন্দ, অ্যাডভাইজার এম. এইচ খালেদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. আজিজুল হোসেনসহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উক্ত সভায় বিনিয়োগ কারিগণ পিপলস্ ইন্স্যুরেন্সে’র ২০২৪ সালের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা এস.এম আজিজুল হোসেন। এসময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান শেয়ার মালিকদের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ঠ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভার্চুয়াল মাধ্যমে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব এস কে মোঃ সরফরাজ হোসেন এফসিএস।
© Copyright niropekkhasangbad.com
Developed By Muktodhara Technology Limited.