আপডেট: ২০২৩-০৯-১২
ডেস্ক রিপোর্ট: সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে ইউনিয়ন ব্যাংক লিমিটেড স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম বিভাগের অসহায়, দরিদ্র এবং গৃহহীন মানুষের মাঝে গৃহসামগ্রী ও ত্রাণবিতরণ করছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের জোটপুকুরিয়া শাখার মাধ্যমে গৃহ সামগ্রী ও ত্রাণ বিতরন করেন সাতকানিয়া উপজেলা কাঞ্চনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের লালদিঘী শাখার শাখা প্রধান এসভিপি মোঃআরফান আলী এবং কাঞ্চনা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ শফি। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখার শাখা প্রধানগণ ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
© Copyright niropekkhasangbad.com
Developed By Muktodhara Technology Limited.