আপডেট: ২০২৩-০৮-০৯
নিজস্ব প্রতিবেদক: প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর পরিচালনা পর্ষদের ১৮২তম সভা গত ০৮/০৮/২০২৩ খ্রি: রোজ- মঙ্গলবার, বেলা: ১২ঃ০০ ঘটিকায় কোম্পানির প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল জনাব মোঃ জাকির হোসাইন, এনডিসি, পিএসসি (এলপিআর)।
উক্ত পর্ষদ সভায় নিম্মে উল্লেখিত পরিচালক মহোদয়গণ উপস্থিত ছিলেনঃ সর্বজনাব বজলুর রশীদ এমবিই, ভাইস-চেয়ারম্যান, পরিচালক গোলাম মোস্তফা আহমেদ, জাকারিয়া আহাদ, আব্দুল মালিক, বাবেল মিয়া, মোহাম্মদ মিজানুর রহমান, এম এ করিম, কামাল মিয়া, মোহাম্মদ ফরাসউদ্দিন, পিএইচডি, সাবেক গভর্ণর, বাংলাদেশ ব্যাংক, এম. শোয়েব চৌধুরী, মোঃ জামিল শরীফ, পিএইচডি, এফসিএমএ ও ড. তাজরিনা ফারাহ। এখানে উল্লেখ্য যে, মোহাম্মদ ফরাসউদ্দিন, পিএইচডি অসুস্থ্যতার কারণে স্ব-শরীরে সভায় উপস্থিত হতে পারেন নাই। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ শাহজাহান আজাদী, মোঃ আব্দুল করিম ভারপ্রাপ্ত কোম্পানি সচিব ও আব্দুল্লাহ আল-মামুন ভারপ্রাপ্ত প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও)। অতঃপর সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে পর্ষদের সাব-কমিটি সমূহ এক্সিকিউটিভ কমিটি, অডিট কমিটি ও এনআরসি কমিটি গঠন করা হয়।
এছাড়াও উক্ত পর্ষদ সভায় কোম্পানির ব্যবসা বৃদ্ধিসহ সার্বিক অবস্থার উন্নয়নে একযোগে কাজ করার জন্য সকলে ঐক্যমত পোষণ করেন।
© Copyright niropekkhasangbad.com
Developed By Muktodhara Technology Limited.