তাকাফুল ইন্স্যুরেন্স’র অগ্নি বীমা দাবীর চেক হস্তান্তর

 নিউজ ডেক্স

আপডেট: ২০২৩-০৮-০৮



তাকাফুল ইন্স্যুরেন্স’র অগ্নি বীমা দাবীর চেক হস্তান্তর

ডেস্ক রিপোর্ট: তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) আবুল কালাম আজাদ বিগত ৩১-০৭-২০২৩ ইং তারিখে কোম্পানীর নরসিংদী শাখার বীমা গ্রাহক মেসার্স জমজম স্পিনিং এন্ড টেক্সটাইল মিলস লিঃ এর অগ্নি বীমা দাবীর ৬,৯১,৭৩,৫২২/- (ছয় কোটি একানব্বই লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশত বাইশ) টাকার চেক হস্তান্তর করেন। মেসার্স জমজম স্পিনিং এন্ড টেক্সটাইল মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল হাছান উক্ত চেক গ্রহন করেন।

উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে মেসার্স আমানত শাহ গ্রুপ এর চেয়ারম্যান আলহাজ¦ হেলাল মিয়া, পরিচালক রিজোয়ান কবির, প্রধান উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম, উপদেষ্টা মেজর জেনারেল (অব:) আবুল খায়ের, কোম্পানীর ডিএমডি (দাবী ও পূন:বীমা) মোহাম্মদ সেলিম এবং মেসার্স জমজম স্পিনিং এন্ড টেক্সটাইল মিলস লিঃএর সিএফও মোঃ ওহিদুজ্জামান উপস্থিত ছিলেন