আপডেট: ২০২৩-০৮-০৩
নিজস্ব প্রতিবেদক : নন লাইফ বীমা প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স কোংলি: -এর পরিচালক পরিষদের চেয়ারম্যান মো: মমিন আলী-এর সভাপতিত্বে ২৭তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লার্টফর্মে গত ২ আগষ্ট,২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়।
সভায় ২০২২সালের সমাপ্ত অর্থবছরের পরিচালক পরিষদের প্রতিবেদন,নিরীক্ষকের প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।সভায় কোম্পানীর ব্যবসায়িক সাফল্যে সন্তোষ প্রকাশ পূর্বক ২০২২সালের জন্য ১২% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় অন লাইনে যুক্ত ছিলেন কোম্পানীর সম্মানিত ভাইস চেয়ারম্যান মারুফ সাওার আলী,পরিচালক আলহাজ্ব মোহাম্মদ আলী, শাহজাহান কবির, প্রদীপ কুমার দাস, প্রফেসর ডক্টর মো: সাইয়েদুজ্জামান, মুখ্য নির্বাহীকর্মকর্তা মো: জাহেদুল ইসলাম(জাহিদ), কোম্পানী সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম ও প্রধান অর্থ কর্মকর্তা রফিকুল ইসলামসহ শেয়ার হোল্ডারবৃন্দ।
© Copyright niropekkhasangbad.com
Developed By Muktodhara Technology Limited.