আপডেট: ২০২৩-০৬-২১
নিজস্ব প্রতিবেদক : আজ ২১জুন, পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড'র ৩৮তম ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় ২ কোটি ২৮ লাখ ৩হাজার ৪ শত ৪৮ টি শেয়ার ধারণকৃত ২৩৫ জন শেয়ার হোল্ডারের সর্বসম্মতিক্রমে এ অনুমোদন দেওয়া হয়। সকাল ১১.৩০ মিনিটে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী।
সভায় বিনিয়োগ কারিগণের অংশগ্রহনে ২০২২ সালের সমাপনী বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় আরো অংশগ্রহনকারী ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. আজিজুলসহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান ভার্চুয়াল মাধ্যমে শেয়ার মালিকদের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। ভার্চুয়াল মাধ্যমে সভাটি পরিচালনা করেন এসইভিপি এন্ড কোম্পানী সচিব এস কে মোঃ সরফরাজ হোসেন এসিএস।
ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ অর্থনৈতিক প্রতিকুল পরিবেশের মধ্যেও ব্যবসা বৃদ্ধি এবং নগদ লভ্যাংশ প্রদানসহ কোম্পানির স্বচ্ছ, সুন্দর, সেরা তথ্যবহুল আর্থিক প্রতিবেদন শেয়ারহোল্ডারদের উপহার দেওয়া, জাতীয় ও আন্তর্জাতিক পুরুষ্কার প্রাপ্ত হওয়াসহ কোম্পানীর বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে লভ্যাংশ আরো বৃদ্ধির প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন।
© Copyright niropekkhasangbad.com
Developed By Muktodhara Technology Limited.