আপডেট: ২০২৩-০৩-০৪
নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার অন্তর্গত কলসকাঠী ইউনিয়নের ঢাকায় বসবাসরত নাগরিকদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কলসকাঠী নাগরিক সমাজ’ ঢাকা’র পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা এবং সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার ৩মার্চ,২০২৩ ইং তারিখ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ঢাকায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এবিএম সোবাহান হাওলাদার এবং নির্বাচন কমিশনার কে এম কামরুজ্জামান (নান্নু), আমিনুল হক চৌধুরী, আবু বকর খান দুলাল এসময় বর্তমান আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির ঘোষণা প্রদান করেন।
এ সময় অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) এর সাধারণ সম্পাদক বাকেরগঞ্জের কৃর্তী সন্তান ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু , বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কলসকাঠী ইউনিয়নের কৃর্তী সন্তান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা মোঃ আতাহার আলী হাওলাদার, মোঃ রফিকুল ইসলাম জমাদ্দার, সাংবাদিক- দৈনিক আজকের বরিশাল, সাইদুল ইসলাম শামীম- বিশিষ্ঠ ব্যবসায়ি ও সমাজ সেবক, কে এম হান্নান বাবু, সভাপতি- ঠিকানা বাকেরগঞ্জ, বাবু অলক কুমার সেন- প্রাকটিশনার, জর্জ কোট, ঢাকা, মোঃ রফিকুল ইসলাম-সভাপতি, কলসকাঠী বি এম একাডেমী, ব্যুরো চীফ বরিশাল, দৈনিক কালের কন্ঠ।
উক্ত সম্মেলনে কলসকাঠী নাগরিক সমাজের প্রায় ৩০০ সদস্যের উপস্থিতিতে ওপেন হাউজে সদস্যদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে নির্বাচন কমিশন কর্তৃক কলসকাঠী নাগরিক সমাজ, ঢাকার মোঃ আবুল বাশার হাওলাদারকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার্ আব্দুল জলিল হাওলাদার পলাশকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি আবদুল হাই সিদ্দিকী (মাসুদ) ও সহ-সভাপতি হিসেবে মো: জসিম উদ্দিন খান পিন্টু, মোঃ গোলাম কিবরিয়া, মোঃ ফোরকান,মোহাম্মদ আমিনুল ইসলাম (মিন্টু), মোহাম্মদ আনোয়ার হোসেন ও আলমাছ হাওলাদার নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে সৈয়দ আনোয়ার হোসেন (আনু মীর) ও সহ-সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান (শাওন), মো: আলী আজিম ও মোঃ নাঈম হাওলাদার।
এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে আছেন, মো: মিজানুর রহমান হাওলাদার, বাবুল বক্স, মো: জাহাঙ্গীর হোসাইন, মো: নাসির উদ্দিন, মো: আব্দুল আলীম রিপন।
© Copyright niropekkhasangbad.com
Developed By Muktodhara Technology Limited.