এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের কোম্পানী সচিব হলেন মোঃ মহিউদ্দিন খোন্দকার

 নিজস্ব প্রতিবেদক

আপডেট: ২০২২-১০-০৩



এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের কোম্পানী সচিব হলেন মোঃ মহিউদ্দিন খোন্দকার

সম্প্রতি মোঃ মহিউদ্দিন খোন্দকার এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড (ইআইএল) এর কোম্পানী সচিব হিসেবে যোগদান করেছেন। অত্র কোম্পানীতে যোগদানের পূর্বে তিনি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডে ডেপুটি কোম্পানী সচিব হিসেবে ২০১১ সাল হতে দায়িত্ব পালন করেন। তিনি স্নাতকোত্তর, এমবিএ ও এলএল.বি সম্পন্ন করেন এবং বীমা পেশায় ২০ বছর যাবৎ কর্মরত আছেন। তিনি ২০০৩ সালে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে অফিসার পদে যোগদানের মাধ্যমে বীমা পেশায় আত্মনিয়োগ করেন এবং পরবর্তীতে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বীমা বিষয়ে বিভিন্ন প্রশিক্ষন, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ গ্রহণ করেন।