মসিকের অঞ্চল ০৩ এর কার্যক্রম পরিদর্শনে মসিক মেয়র এবং অঞ্চল ৩ এর প্রতি মঙ্গলবার স্বাস্থ্য সেবা চালুর ঘোষণা
সিনিয়র প্রতিনিধি
আপডেট: ২০২২-০৮-১৭
সেকান্দর আলী( ময়মনসিংহ)
আজ বেলা ১২ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অঞ্চল ০৩ এর কার্যক্রম পরিদর্শন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সময় তিনি অঞ্চল ০৩ এ চালু হওয়া জন্ম নিবন্ধন, ট্যাক্স সহ সকল বিভাগের কার্যক্রম পরিদর্শন করেন।
এছাড়া, আগামী সপ্তাহ থেকে প্রতি মঙ্গলবার সকাল ০৯ টা থেকে বেলা ০৩ টা পর্যন্ত অঞ্চল ০৩ এ প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের ঘোষণা দেন মেয়র।
উল্লেখ্য, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নাগরিকসেবা সহজিকরণ এবং গতি বৃদ্ধিতে ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর অঞ্চল ০২ ও ০৩ এর কার্যালয় চালু করেন মসিক মেয়র। এছাড়া অঞ্চল ০১ এর কার্যক্রম নগর ভবন থেকে পরিচালিত হচ্ছে। বর্তমানে আঞ্চলিক কার্যালয় থেকে জন্ম নিবন্ধন, ট্যাক্স প্রদান, প্রকৌশল, মশক নিধন ইত্যাদি সেবা সমূহ প্রদান করা হচ্ছে।
পরিদর্শনকালে প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মনোয়ার হোসেন বিপ্লব, ২৫,২৬,২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরীন আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।