দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিবেদিত সেবা প্রদান করতে হবেঃ মসিক মেয়র

  সিনিয়র প্রতিনিধি

আপডেট: ২০২২-০৮-০৩



দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিবেদিত সেবা প্রদান করতে হবেঃ   মসিক মেয়র


সেকান্দর আলী( বিশেষ প্রতিনিধি)

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিবেদিত সেবা প্রদান করতে হবে। মানসিকতার পরিবর্তন, উন্নত প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার ইত্যাদির মাধ্যমে সেবাদান প্রক্রিয়াকে আরও সহজ করতে হবে।

আজ বেলা ১১ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি কর্পোরেশন পরিচালন ব্যবস্থা (গভর্ন্যান্স) উন্নয়ন কৌশলপত্রের কর্মপরিকল্পনা গ্রহণ ও ডাব্লিউএলসিসি ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন,
ভালো সেবা প্রদানের যদি নির্দিষ্ট লক্ষ্য থাকে তবে তা অর্জন সম্ভব। সেবা নিয়ে নাগরিকদের কাছে যেতে হবে। এতে সেবা যেমন বেশি দেওয়া যাবে তেমনি সেবা প্রদানে কোন সীমাবদ্ধতা থাকলে তাও জানানো যাবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের স্ট্রেনদেনিং ক্যাপাসিটি অব সিটি কর্পোরেশন (C4C 2) প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।

এ সভায় প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশনের বিভাগ ও শাখাপ্রধানগণ, C4C 2 প্রকল্পের চিফ অ্যাডভাইজর নাওকো আনজি সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।