মসিকের উদ্যোগে নগরীর বিভিন্ন খাবার হোটেল মালিকগণকে সর্তকীকরণ অভিযান

  সিনিয়র প্রতিনিধি

আপডেট: ২০২২-০৭-৩০



মসিকের উদ্যোগে নগরীর বিভিন্ন খাবার হোটেল  মালিকগণকে সর্তকীকরণ অভিযান

সেকান্দর আলী( বিশেষ প্রতিনিধি)

আজ বেলা ১১টা ময়ময়নসিংহ নগরীতে ভেজালমুক্ত খাবার নি‌শ্চিত কর‌তে ময়মন‌নিংহ সি‌টি ক‌র্পো‌রেশ‌নের  মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু ম‌হোদয়ের নির্দশনায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য  বিভাগ।

মসিকের স্বাস্থ্য বিভাগের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারের নেতৃত্বে নগরীর গাঙ্গিনার পাড়, গ্রীন পার্ক, শীতল ছায়া, হোটেল আল হাফিজ,পাক মুসলিম,রোম থ্রী,মিষ্টি কানন,কৃষ্ণা কৃবিন,দয়াময়, টিপটপ কনফেকশনারী পরির্দশন করেন।

প্রতিটি প্রতিষ্ঠানের প্রিমিসেস লাইসেন্স আছে কী না,রান্না-ঘরে ফ্রি‌জের মাঝে পচাঁ বাশী খাবার রাখা হয়েছে কী না তা দেখেন।

প্রতিষ্ঠান গুলো মাঝে যারা কাজ করে তাদের এন আই ডি কার্ড সহ পরিচয় পত্র মসিকের পৌঁছানোর নির্দেশ দেন ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এবং যাদের প্রিমিসেস লাইসেন্স নেই তাদেরকে দ্রুত সময়ের মাঝে লাইসেন্স করা জন্য বলেন এবং যাদের লাইসেন্স নবায়ন করা নেই তাদেরকে লাইসেন্স দ্রুত নবায়ন করতে নির্দেশ দেন।

এ সময় আরোও উপস্থিত ছিলেন মসিক স্যানিটারী ইন্সপেক্টর মোঃ জয়নাল আবেদীন,মোঃ রেজাউল আলম, মোঃ মোখলেছুর রহমান, সহকারী আব্দুর রহমান সুরুজ সহ প্রমূখ।