শাখাওয়াত হোসেন মামুন ডাচ্-বাংলা চেম্বারের সহ-সভাপতি নির্বাচিত

 নিউজ ডেক্স

আপডেট: ২০২২-০৭-২৫



শাখাওয়াত হোসেন মামুন ডাচ্-বাংলা চেম্বারের সহ-সভাপতি নির্বাচিত

 সম্প্রতি শাখাওয়াত হোসেন মামুন ডাচ্ - বাংলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ -সভাপতি (২০২২-২০২৪ মেয়াদে) নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি  উক্ত চেম্বারের (২০২০-২০২২মেয়াদে) সেক্রেটারী জেনারেল পদে সফলভাবে তার দায়িত্ব সম্পন্ন করেছেন।
জনাব মামুন ভাইয়া গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ভাইস চেয়ারম্যান। এছাড়াও তিনি ন্যাচারাল রাইজ ব্রান্ড ওয়েল কোংলি: এর চেয়ারম্যান ও প্যাসিফিক কনজিউমার গুডস্ লি: এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য সাকী গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার শওকত আফসার ডাচ্- বাংলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হিসাবে পূন: নির্বাচিত হয়েছেন।