বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ-এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

 নিজস্ব প্রতিবেদক

আপডেট: ২০২২-০৭-১৯



বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ-এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ  ‍মুগদা পঞ্চায়েত কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সামাদ-এর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন হয়। গত  ১৮ জুলাই ২০২২ রোজ সোমবার  মুগদা নিবাসী বীর মুক্তিযোদ্ধা বরেণ্য ব্যক্তিত্ব হাজী আব্দুস সামাদ স্কয়ার হাসপাতালে দুপুর ২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি তিন কন্যা ও এক পুত্র সন্তান ও অসংখ্য গুণগ্রাহী  রেখে যান। তার মৃত্যুতে গোটা মুগদা শোকের ছায়া নেমে আসে। লাখো মানুষের পদভারে মুগদা যেন শোকের নগরীতে পরিনত হয়। ব্যক্তিগত জীবনে আব্দুস সামাদ ছিলেন অত্যন্ত মানবদরদী ও দেশপ্রেমিক।

দেশ মাতৃকার টানে ১৯৭১ সালে ঢাকা জেলার ২ নং সেক্টরের অধীনে বীরত্বের সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর মৃত্যুতে মুগদার সকল স্তরের লোকজন জানাযায় অংশগ্রহণ করেন। জানাযা শেষে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান করে স্থানীয় মুগদা গোরস্থানে দাফন দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ-এর মৃত্যুতে মুগদা প্রেসক্লাব-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয় ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।