আপডেট: ২০২২-০৭-১৯
সেকান্দর আলী( বিশেষ প্রতিনিধি)
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানকালে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সফিকুল ইসলাম, অফিসার-ইনর্চাজ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশনায় এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ফোর্স সহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৮ জুলাই ২০২২ খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কিসমত এলাকা থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ কামরুল ইসলাম (৩৫), পিতা মৃত-আঃ খালেক, মাতা-আনোয়ারা বেগম, ২। মোঃ বশির (২৫), পিতা মৃত-মফেজ, মাতা-মোছাঃ বিলকিস, উভয় সাং-নন্দিবাড়ী, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ এবং এসআই(নিঃ) মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৮ জুলাই ২০২২ খ্রিঃ তারিখ ২২.০৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন নতুন বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ শাকিল আলম (২০), পিতা মোঃ জাহাঙ্গীর আলম, মাতা- মোছাঃ কল্পনা আক্তার, সাং ফুলবাড়ীয়া মধ্যপাড়া, ৮নং ওয়ার্ড, থানা- ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহদের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী ও মুক্তাগাছা থানায় পৃথক পৃথক মাদক মামলা দায়ের করা হয়। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
© Copyright niropekkhasangbad.com
Developed By Muktodhara Technology Limited.