ময়মনসিংহে হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী

  সিনিয়র প্রতিনিধি

আপডেট: ২০২২-০৬-২২



ময়মনসিংহে হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন   অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী

সেকান্দর আলী (বিশেষ প্রতিনিধি)

ময়মনসিংহে  ২২ জুন ২০২২ তারিখে সকাল ১১.০০ ঘটিকায় নগরীর রহমতপুর, কিসমত এলাকায় আইটি/ হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, এমপি।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জুনাইদ আহমেদ পলক, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম মনিরা সুলতানা, এমপি, মাননীয় সদস্য, “ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি”, ইকরামুল হক টিটু, মাননীয় মেয়র, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, আফজালুর রহমান বাবু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এনএম জিয়াউল আলম পিএএ, সিনিয়র সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বিকর্ণ কুমার ঘোষ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, মো: শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ, জনাব মো: শাহ্ আবিদ হোসেন, বিপিএম (বার), ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ  মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক,  ময়মনসিংহ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।