ময়মনসিংহে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

  সিনিয়র প্রতিনিধি

আপডেট: ২০২২-০৫-৩১



ময়মনসিংহে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে  আলোচনা সভা অনুষ্ঠিত

সেকান্দর আলী (বিশেষ প্রতিনিধি)

আজ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে ময়মনিসংহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন তাসলিমা মোস্তারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ, ডা: মোহাম্মদ নজরুল ইসলাম, সিভিল সার্জন, ময়মনসিংহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।