ময়মনসিংহ জেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ অনুষ্ঠিত

  সিনিয়র প্রতিনিধি

আপডেট: ২০২২-০৫-২৩



ময়মনসিংহ জেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ অনুষ্ঠিত

সেকান্দর আলী( বিশেষ প্রতিনিধি)

ময়মনসিংহে ভূমি সেবা সপ্তাহ ২০২২ এর   বিভাগীয় ও জেলা পর্যায়ে রাজস্ব প্রশাসনের পক্ষ থেকে  শ্রেষ্ঠ কর্মকর্তা  ও কর্মচার্রীদের মাঝে  পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

আজ সোমবার (২৩ মে ২০২২) খ্রিস্টাব্দে বিকাল ৩.৩০ ঘটিকায়  এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। ময়মনসিংহ জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট মোহান্মদ এনামুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এ.এম রফিকুন্নবী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এবং জন কেনেডি জাম্বিল, জোনাল সেটেলমেন্ট অফিসার, ময়মনসিংহ।

আরও উপস্থিত ছিলেন পারভেজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ময়মনসিংহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ,সার্ভেয়ারবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, উক্ত আয়োজনে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসিল্যান্ড পুরস্কার গ্রহণ করেন জিন্নাত শহীদ পিংকী, সহকারী কমিশনার (ভূমি), তারাকান্দা, ময়মনসিংহ।