স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স’র ১২.৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

 নিজস্ব প্রতিবেদক

আপডেট: ২০২১-০৭-০৮



স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স’র ১২.৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

 

সিনিয়র প্রতিবেদক : আজ ৮জুলাই,২০২১ ইং তারিখ সকাল ১১:০০ ঘটিকায় ২১তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান এইচ. টি. এম. কাদের নেওয়াজ। এ সময় আরো উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: আবদুল মতিন সরকারসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ। 
সভায় ডিজিটাল প্লাটফর্মে  শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২০ সালের জন্য ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

 উক্ত সভায় শেয়ারমালিকগণ স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে’র ২০২০ সালের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করেন। সভায় শেয়ারহোল্ডারের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপরে প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানী সচিব মোহাম্মদ কাওছার মুন্সি। 

সভায় শেয়ারহোল্ডারের সর্বোচ্চ ভোট প্রদানের মাধ্যমে কোম্পানীর ২০২০ সালের এজেন্ডাগুলো অনুমোদিত হয়। উক্ত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করোনা মহামারীর মধ্যে সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। 
ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ করনা মহামারীর মধ্যেও ব্যবসা বৃদ্ধি এবং নগদ লভ্যাংশ প্রদানসহ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। ভার্চুয়াল মাধ্যমে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মোহাম্মদ কাওছার মুন্সি ।