কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে’র ২১তম বার্ষিক সাধারণ সভায় ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

 নিজস্ব প্রতিবেদক

আপডেট: ২০২১-০৬-১৫



কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে’র ২১তম বার্ষিক সাধারণ সভায় ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

 
 
নিরপেক্ষ সংবাদ প্রতিবেদক: আজ মঙ্গলবার, ২০২১ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকায় কোম্পানীর ২১তম বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভায় শেয়ার হোল্ডারের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। উক্ত ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ.কে.এম আজিজুর রহমান। 

এছাড়াও আরো অংশগ্রহণকারী ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেকসহ কোম্পানীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় ডিজিটাল প্লাটফর্মে  শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২০ সালের জন্য ৬ শতাংশ নগদ এবং ৪শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২০২০ সমাপনী বছরে গ্রোস প্রিমিয়াম বৃদ্ধি পেয়ে মোট ৫৬ কোটি ৯৭ লাখ টাকা হয়েছে, নিট প্রিমিয়াম বৃদ্ধি পেয়ে ৩২ কোটি ১৫ লাখ টাকা হয়েছে, আন্ডার রাইটিং প্রোফিট (অবলিখন মুনাফা) বৃদ্ধি পেয়ে মোট ৯ কোটি ২৯ লাখ টাকা হয়েছে, এফডিআর বৃদ্ধি পেয়ে মোট ৩৯ কোটি ৬০ লাখ টাকা হয়েছে। তাছাড়া প্রতিষ্ঠানটির ২০২০ সালে মোট সম্পদ বৃদ্ধি পেয়ে মোট ১১৪ কোটি ৫১ লাখ টাকা হয়েছে এবং ২০২০ সালে করপূর্ববর্তী  মোট মুনাফা হয়েছে ৫কোটি ৯১ লাখ টাকা। ২০২০ সালে অপ্রত্যাশিত ক্ষতি/ঝুঁকির সঞ্চিতি বৃদ্ধি পেয়ে ২৭ কোটি ৬১লাখ টাকা হয়েছে এবং এফডিআর হয়েছে ৩৯ কোটি ৬০ লাখ টাকা। প্রতিষ্ঠানটির অনুমোদিত মুলধন ৬০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৪০ কোটি টাকার বেশি। ভার্চুয়াল মাধ্যমে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মোঃ আতাউর রহমান।