১ম বছরেই ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করল ক্রিস্টাল ইন্স্যুরেন্স

 নিজস্ব প্রতিবেদক

আপডেট: ২০২১-০৬-১০



১ম বছরেই ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করল ক্রিস্টাল ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েই ১ম বছর ২০২০ সালের জন্য শেয়ার মালিকদের ১০শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করল ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটিডে। আজ বৃহস্পতিবার বিকেল ৩:০০ ঘটিকায় ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ার মালিকদের সর্বসম্মতিক্রমে এই লভ্যাংশ অনুমোদিত হয়। ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল-মাহমুদ।

সভায় ডিজিটাল প্লাটফর্মে বিনিয়োগকারীদের অংশগ্রহনে ২০২০ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন বিনিয়োগ কারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। 

এ সময় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন ক্রিস্টাল ইন্স্যুরন্সেরে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ,  মুখ্য নির্বাহী র্কমর্কতা মিয়া ফজলে করিম, সিএফওসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।ভার্চুয়াল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব এস এম শহিদুল্লাহ।