এবি ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক

আপডেট: ২০২১-০৬-১০



এবি ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : পুজিঁবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এবি ব্যাংক লিঃ এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা আজ বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় ভার্চুয়াল প্লাটফর্মে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ এ. (রুমি) আলি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২০ সালের জন্য ৫ শতাংশ বোনাস শেয়ার অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় ভার্চুয়াল মিটিংএ আরো অংশগ্রহনকারী ছিলেন স্পন্সর চেয়ারম্যান এম. মোর্শেদ খান ও সাবেক চেয়ারম্যান ফয়সাল হোসেন খান পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ,  প্রেসিডেন্ট এন্ড ম্যানেজিং ডাইরেক্টর তারিক আফজাল। 

উক্ত ডিজিটাল সভায় শেয়ারহোল্ডারের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর পাঠানো বক্তব্য উপস্থাপন করা হয়। সভায় শেয়ারহোল্ডারের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপর প্রশ্নের জবাব প্রদান করেন ব্যাংকের  প্রেসিডেন্ট এন্ড ম্যানেজিং ডাইরেক্টর তারিক আফজাল । 

সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ ব্যাংকের কার্যক্রম আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং আগামীতে লভ্যাংশ আরো বারিয়ে দেওয়ার প্রত্যাশা করে ব্যাংকের সমৃদ্ধি কামনা করেন।  ভার্চুয়াল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব।