ইস্টার্ণ ব্যাংকের ২৯ তম বার্ষিক সাধারণ সভায় ৩৫শতাংশ লভ্যাংশ অনুমোদন

 নিজস্ব প্রতিবেদক

আপডেট: ২০২১-০৫-৩০



ইস্টার্ণ ব্যাংকের ২৯ তম বার্ষিক সাধারণ সভায় ৩৫শতাংশ লভ্যাংশ অনুমোদন

 

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইস্টার্ণ ব্যাংক লিমিটেড এর ২৯তম বার্ষিক সাধারন সভা আজ সকাল ১১:০০ ঘটিকায় ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকের চেয়ারম্যান শাখাওয়াত আলী চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 ডিজিটাল প্লাটফর্মে বিপুল সংখ্যক শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২০ সালের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ (১৭.৫০ শতাংশ বোনাস শেয়ার এবং ১৭.৫০ শতাংশ নগদ) অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, বন্ড, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, স্বতন্ত্র পরিচালক নির্বাচন, ভ্যাট কমপ্লায়েন্স, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

ডিজিটাল প্লাটফর্মে আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ,  ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও আলী রেজা ইফতেখার। উক্ত প্লাটফর্মে শেয়ার হোল্ডারদের ডিজিটাল মাধ্যমে পাঠানো বিভিন্ন প্রশ্ন এবং আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর পাঠানো বক্তব্য উপস্থাপন করা হয়। 

সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ ব্যাংকের কার্যক্রমে আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং আগামীতে লভ্যাংশ আরো বারিয়ে দেওয়ার প্রত্যাশা করে ব্যাংকের সমৃদ্ধি কামনা করেন। ডিজিটাল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মো: আবদুল্লাহ আল মামুন, এফসিএস ।