আপডেট: ২০২১-০৫-২৭
বন্ড ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোসহ ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু করতে যাচ্ছে আইএফআইসি ব্যাংক।
সাইফুদ্দিন আহমেদ ভুঁইয়া: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেড এর ৪৪তম বার্ষিক সাধারন সভা আজ ২৭মে,২০২১ইং তারিখ সকাল ১১:০০ ঘটিকায় ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ডিজিটাল প্লাটফর্মে বিপুল সংখ্যক শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২০ সালের জন্য ৫ শতাংশ ষ্টক লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, বন্ড, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, স্বতন্ত্র পরিচালক নির্বাচন, ভ্যাট কমপ্লায়েন্স, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
ডিজিটাল প্লাটফর্মে আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও মোহাম্মদ শাহ আলম সরোয়ার। উক্ত প্লাটফর্মে শেয়ার হোল্ডারদের ডিজিটাল মাধ্যমে পাঠানো বিভিন্ন প্রশ্ন এবং আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর পাঠানো বক্তব্য উপস্থাপন করা হয়। সভায় শেয়ারহোল্ডারের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ব্যাংকের আর্থিক বিবরনীর উপর পাঠানো প্রশ্নের জবাব প্রদান করেন চেয়ারম্যান সালমান এফ রহমান এমপি । এসময় তিনি ব্যাংকটির পরিশোধিত মুলধন বাড়ানো, বন্ড ইস্যু, ইসলামিক ব্যাংকিংসহ ভবিষ্যতে ব্যাংকটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং আগামীতে লভ্যাংশ আরো বারিয়ে দেওয়ার প্রত্যাশা করে ব্যাংকের সমৃদ্ধি কামনা করেন। ডিজিটাল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মো: মোকাম্মেল হক, এফসিএস ।
© Copyright niropekkhasangbad.com
Developed By Muktodhara Technology Limited.